বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন’র উদ্দ্যোগে ১৮ নভেম্বর শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের মাঝে পরীক্ষা উপকরণ সামগ্রী বিতরন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হকের সভাপতিত্বে ফাউন্ডেশনের অর্থ-সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেবা রানী দাস, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আজিজুল ইসলাম, ইউপি সদস্য মুহিবুর রহমান কামাল, ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এম এ মজিদ,সহ-সভাপতি বদরুল ইসলাম, আলহাজ্ব লাল মিয়া, ফয়জুর রহমান,ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান হালিম,শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক ছাদ উদ্দিন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম,সদস্য আব্দুল্লাহ আল হেলাল, নাদের আহমদ তুহিন,আব্দুস শুক্কুর,আব্দুল কাদির লাভলু প্রমূখ। সভায় ফাউন্ডেশনের পক্ষথেকে প্রায় অর্ধশত পরীক্ষার্থীদের মাঝে উপকরন বিতরন করা হয়। এছাড়া সমাপনি পরীক্ষা উপলক্ষ্যে অনুষ্ঠিত মডেল টেষ্ট পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী ১০ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রধান করেন বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম সামছুল হক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.