প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে বিপ্লবী কবিতা মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কবি ও ছড়াকারদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি আব্দুস শহীদ সাগ্নিক।
কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবিতা পাঠ, সমাজ পরিবর্তন বিষয়কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ছড়াকার ডা. অবনী শর্ম্মা, কবি দ্বিনয় ভূষণ দত্ত, নাট্যকার নিরঞ্জন দাস, গণশিল্পী অমলেশ শর্ম্মা প্রমুখ। সভার শুরুতে প্রয়াত কবি ডা: আবু কায়সার খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.