
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বায়ান্নের ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, সাবেক এম,এন,এ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কিংবদন্তী রাজনীতিবিদ, জননেতা মোহাম্মদ ইলিয়াছ এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২১ নভেম্বর মঙ্গলবার। এ উপলক্ষ্যে প্রয়াত মোহাম্মদ ইলিয়াছের পরিবার ও স্বজনদের উদ্যোগে মরহুমের শ্রীমঙ্গলস্থ বাসভবনে মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালীভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া ইলিয়াছ স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মরহুম জননেতা মোহাম্মদ ইলিয়াছ ১৯৮৭ সালের ২১ নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.