বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার চান্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র একটি অটো রাইছমিলের যাবতীয় বৈদ্যুতিক মালামাল চুরি করে নিয়ে যায়। চান্দগ্রাম বাজারস্থ হাজী আব্দুস সালাম রাইছমিলের মালিক হাজী আব্দুস সালাম জানান, ২০ নভেম্বর সোমবার ভোররাতে একটি সংঘবদ্ধ চোরচক্র মিলের ওয়েল্ডিং মেশিন, বৈদ্যুতিক সংযোগ, কয়েলসহ যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়। চোরচক্র প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশের এসআই দেবাশীষ ঘটনাস্থল পরিদর্শন করেন। বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.