প্রনীত রঞ্জন দেবনাথ॥ “দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবে, বাঁচবে দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা সদরস্থ কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, মুন্না রায়, আব্দুস সালাম ও মোশাহিদ বক্স চৌধুরী। সভায় আসন্ন আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস পালনের প্রস্তুতি, বিভিন্ন বিদ্যালয়ে সততা সংঘ উদ্বোধন ও কমিটির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.