স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসি সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরন উৎসব । আর উৎসবের প্রধান আকর্ষন ছিলো খাসি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা আর নৃত্যগীতি । জেলার বিভিন্ন পুঞ্জি থেকে যোগ দেন খাসি সম্প্রদায়ের লোকজন।
খাসিদের নিজস্ব বর্ষপুঞ্জি অনুযায়ী ১৫৪তম বর্ষকে বিদায় ও ১৫৫তম বর্ষকে আহ্বান করে নিলো খাসি জনগোষ্ঠী। মাগুরছড়া পুঞ্জি ইয়থ ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ মাগুরছড়া পুঞ্জি মাঠে উদযাপিত হলো বর্ণাঢ্য এই উৎসব। ঐতিহ্যময় জীবনযাত্রা, কৃষ্টি আর সংস্কৃতি চর্চায় বর্ষবিদায় উৎসবের মাধ্যমে নতুন বছরকেও বরন করে নেয় তারা। জেলার বিভিন্ন পানপুঞ্জি থেকে খাসি তরুন-তরুনীসহ সকল বয়সের খাসি জনগোষ্ঠি অংশ গ্রহন করেছেন এই উৎসবে। সবার আগমনে উৎসব স্থলটি পরিনত হয় খাসি সম্প্রদায়ের মিলন মেলায়। ঐতিহ্যবাহী সমর নৃত্য, খাসি ভাষার সংগীত । আর খেলাধূলা সকলের নজর কাড়ে। এয়াড়া উৎসবকে কেন্দ্র করে মাঠে বসে মেলা। মেলায় অর্ধশকাধীক ষ্টল বসে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.