হাজীপুর প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষে উদযাপন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
২৫ নভেম্বর শনিবার দুপুর অত্র বিদ্যালয় ও কলেজের হলরুমে এ মতবিনিময় সভা এবং শতবর্ষ পূর্তি রেজিষ্টেশন ফরমের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব রক্ষক অত্র বিদ্যালয়ের ছাত্র উদযাপন কমিটির সভাপতি সুরোজ কান্তি দেব এর সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মার পরিচালনায় উপস্থিত ছিলেন, উদযাপন কমিটির উপদেষ্টা ও হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু, অত্র বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সমুজ আলী, উদযাপন কমিটির সহ-সভাপতি রেজাউর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, অগ্রনী ব্যাংক কটারকোনা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ, কটারকোনা বাজার ব্যাবসায়ি কল্যাণ সমিতি সভাপতি ও উদযাপন কমিটির সহ সাধারন সম্পাদক হাজী সেলিম আহমদ, বিআরডিবির সাবেক সহ-সভাপতি ও উদযাপন কমিটির প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমি কুলাউড়ার চিত্রাংকন প্রশিক্ষক এম এ আহাদ পলাশ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই, মোঃ জমসেদ আলী,ওয়াফের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক,অর্থ সম্পাদক ও অত্র বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া আহমদ, মো. আলাউদ্দিন, আব্দুস ছালাম চৌধুরী, তপন দত্ত, মোঃ রফিকুর রহমান, কানু দত্ত, আব্দুস ছালাম সফিক, শ্রীবাস দত্ত, মহিবুর রহমান, প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.