
স্টাফ রিপোর্টার॥ প্রাইম কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ মার্চ স্কুলের সহকারী শিক্ষক শাহনুর আলমের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাউল ইসলাম সুয়েজ। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ গত ২০১৫ সালের পিএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন রাবেয়া রহমান নাবিলা, ফারিয়া তাসফিন আদৃতা, খাদিজাতুল কোবরা ইকরা, শাহ ফাহমিদা জাহান ইতু, তিশমা রানী দেব ও নাঈম হোসেন গাজী। উল্লেখ্য এদের মধ্যে ফারিয়া তাসফিন আদৃতা ২০১৪ সালের নির্ঝর মেধাবৃত্তি লাভ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.