বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পাগলা কুকুরের কামড়ে ৬ স্কুলছাত্র আহত হয়েছে।
২৭ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলো আজিম উদ্দিন (১১), মিনহাজ আহমদ (১৩), মমিনুল হক (৯), সাইদুল ইসলাম (১৫), রাজু আহমদ (১৪), সালমান আহমদ (৯)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা সবাই দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দিদার হোসেন বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, পাগলা কুকুর তাদের কামড়িয়েছে। তারা সবাই স্কুলছাত্র। হাসপাতালে চিকিৎসা নিলেও কেউ ভর্তি হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.