২৯ নভেম্বর বুধবার বিকেলে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ে সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় কমলগঞ্জের পতনউষা রংধনু ক্লাব কে ১-০ গোলে পরাজিত করে বাহুবলের আলিয়াছড়া পুঞ্জি ইলেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এর সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কে,এম, নজরুল, শ্রীমঙ্গল সদর ইউ.পি চেয়ারম্যান, ভানু লাল রায়, সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল, আলিয়াছড়া পুঞ্জির হেডম্যান, মি. টিয়ান তংপের, উভয় দলে জাকজমকপুর্ণ ফুটবল খেলা উপহার দিয়েছেন দর্শকদের। খেলার একমাত্র জয়সুচক গোলটি করেন ইলেভেন স্টার ক্লাবের জেফরি। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূনবীর ইউনিয়ন চেয়ারম্যান, চেরাগ আলী, বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মাস ব্যাপী চলা এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার হিসেবে পুরস্কৃত হন বিজয়ী দলের জেফরি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.