কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে ভুকশিমইল ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি এবাদুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, আবু সালেহ কামরুল, আবু সায়েম রুমেল, মামুন আহমদ ও জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মো: করিম উদ্দিনকে সভাপতি, মো: রাজুকে সাধারণ সম্পাদক ও আহাদ আহম্মদকে সাংগঠনিক সম্পাদক এক বছরের জন্য মনোনীত করা হয়।
ক্যাপশনঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সম্মেলনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.