প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ৫দিনব্যাপী ইমিটেশন জুয়েলারী মেলা।
রোববার বিকাল চারটায় ঢাকার মেসার্স ইফরাত এন্টারপ্রাইজের আয়োজনে শমশেরনগর আউলিয়া কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
আয়োজকরা জানান, সাফল্যের দ্বিতীয় আয়োজন হিসাবে এবার ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত টানা ৫ দিন মেলা চলবে। মেলায় আন্তর্জাতিক মান সম্পন্ন আকর্ষণীয় ডিজাইনের ইমিটেশন জুয়েলারীর নামান সমারোহ রয়েছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রেখে এক দরে এসব জুয়েলারী সামগ্রী বিক্রয় হবে। বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে ২৩ ক্যারেট মাইক্রো গোল্ড প্লেটেড, জয়পুরী রিয়েল স্টোন, মালাটি মঙ্গল সূত্র, পান্না, এমব্রাল/রুবি,জারকান জড়িত নেকলেস সেট এবং বিয়ে ও পার্টিতে পরার জন্য আকর্ষনীয় ডিজাইনের জুয়েলারী পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়। মোট ২০টি জুয়েলারী স্টলের সাথে একটি হিজাব ও ওড়নার স্টল ও একটি খাবারের সামগ্রীর স্টল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.