কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রে প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান, বরমচাল ইউনিয়নে জামাল আহমদ, কুলাউড়া সদরে লাইলি বেগম বুগলী এবং কাদিপুরে মানিক মিয়া।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.