প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশ কমলগঞ্জ শাখার উপদেষ্টা হেলাল উদ্দিনের একমাত্র কন্যা আম্বিয়া কেজি স্কুলের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী মুমতাহিনা রিয়া, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১৯ এপ্রিল রাত সাড়ে ৮ টা ১০ মিনিটের সময় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্নালি¬াহি--- রাজিউন)। বুধবার সকাল ১১ টায় কমলগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ভারপ্রাপ্ত ইউএনও রফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক সহ হাজারো শোকার্ত মানুষ শরিক হন। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.