প্রনীত রঞ্জন দেবনাথ॥ বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, যারা মনে করেন গাছপালা নেই, তাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে যান। লাউয়াছড়া উদ্যানে অনেক বিরল প্রজাতির গাছপালা ও বন্যপ্রাণি রয়েছে। যেগুলো দেশের প্রাকৃতিক পরিবেশের এক গুরুত্বপূর্ণ আধার।
৮ ডিসেম্বর শুক্রবার শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এসময়ে বন ও পরিবেশ মন্ত্রী জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করেন এবং শিমুল গাছের চারা রোপন করেন। লাউয়াছড়া উদ্যান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সহকারী বন কর্মকর্তা তবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তর, সিলেট এর পরিচালক সালাউদ্দিন আহমদ প্রমুখ। পরে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া বনে অজগর সাপ অবমুক্ত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.