প্রনীত রঞ্জন দেবনাথ॥ মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৯ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তারের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.