প্রনীত রঞ্জন দেবনাথ॥ আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন ২৫ ডিসেম্বর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি ও শ্রীমঙ্গলের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির চার্চে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়।
সোমবার ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় মাগুরছড়া খাসিয়া খাসিয়া পুঞ্জিতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি সুত্রে জানা যায়, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৯৩টি খ্রিস্টান চার্চে বড় দিন উপলক্ষে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যানের কার্যালয়ে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ৩০ হাজার টাকা ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ২০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেড ম্যানের প্রতিনিধি সাজু মারিচিয়াং।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.