প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসানের অন্যত্র বদলী জনিত ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম এর যোগদান উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনা প্রদান করা হয়। ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় থানা ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম এর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দাম এর সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) খন্দকার আশফাকুজ্জান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্ল¬া ভিক্টোরিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মো: মঈনুদ্দিন আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ভানুগাছ শাখার ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, শমশের নগর ফাঁড়ির নবাগত ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাইফুল ইসলাম, শাব্বির এলাহী, আসহাবুর ইসলাম শাওন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক বদরুল, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, কমলগঞ্জ থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথ, এএসআই মহসিন মিজু, পুলিশ সদস্য জসিম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে শেষে বিদায়ী অফিসার ইনচার্জ মো: বদরুল হাসান ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম-কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান ও কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.