প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সকাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। একই সাথে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষকও লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণ করেন। বিজয়ের সাথে ছুটির আনন্দে শনিবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানা বয়সের পর্যটকদের উপস্থিতি ছিল। কিছুটা কন কনে শীত উপেক্ষা করেও শনিবার সকাল ১০টা থেকে পর্যটকরা জাতীয় উদ্যানে আসতে শুরু করেন বলে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কিমিটি সূত্রে জানা যায়। ধীরে ধীরে পর্যটকদের সয়খ্যা বাড়তে থাকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। শনিবার সন্ধ্যা পর্যন্ত উপচেপড়া পর্যটকের উপস্থিতিতে মুখরিত ছিল নিরব সবুজ এই বনটি।
বন বিভাগ সূত্রে জানা যায়, অফিসিয়াল ট্যুরে শুক্রবার সন্ধ্যা থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষক জাহিদুল কবির লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের বন বিশ্রামাগারে অবস্থান করেন। শনিবার সকাল থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষক জাহিদুল কবিরও লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণ করেন। এসময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানও উপস্থিত ছিলেন। সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিজয় দিবসে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সংখ্যা কি পরিমান পর্যটক ছিলেন ও তাদের থেকে কি পরিমাণ রাজস্ব আয় হয়েছে। তা রাতে হিসাব করে বলতে হবে বলেও জানান। বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, বিজয় দিবসের ছুটির দিনে এত পর্যটকের উপস্থিতি দেখে তারা খুশী। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষকের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণ কালে পর্যটকদের সুবিধা অসুবিধা, বন্য প্রাণী নিরাপত্তা ও প্রকৃতি সংরক্ষণে আরও সজাগ দৃষ্টি রাখা নিয়ে প্রধান বন সংরক্ষক জাহিদুল কবিরের সাথে আলোচনা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.