
স্টাফ রিপোর্টার॥ কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান নিয়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে মৌলভীবাজারে শুর” হয়েছে চার দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
২১ এপ্রিল ব্রহস্পতিবার সকাল এগারোটায় মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ়্য র্যালী বের হয়। র্যালীতে সরকারী কর্মকর্তা-কর্মচারী,কৃষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মেলাস্থল মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে চার দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সৈয়দা সায়রা মহসীন এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক কামর”ল হাসান সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। পরে অতিথিরা ষ্টল পরিদর্শন করেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন বিষয়ে কৃষকদের সচেতন ও আগ্রহ বাড়াতে অর্ধশতাধিক ষ্টল বসেছে মেলায়। ২৪ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.