স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই দিন আমাদের গৌরবের দিন, অহংকারের দিন। এই দিনের গুরুত্ব ও তাৎপর্য কখনো ভূলার নয়। যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় কুলাউড়ায়ও এই দিনটি উদ্যাপন করা হয়। বিজয়ের এই দিনে ৭১- এর রণাঙ্গনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আন্তর্জাতিক মানব-সেবামূলক সংগঠন ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্ট।
১৬ই ডিসেম্বর শনিবার বিজয় দিবসের দিন সকালে ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের কো- ফাউন্ডার মাহফুজ শাকিল ও নুরুজ্জামান চৌধুরী রিপনের নেতৃত্বে স্বাধীনতা স্মৃতি সৌধে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সংগঠক শওকত জামান খান জিয়া, আব্দুল মুহিত রনি প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.