
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানায় কর্মরত এএসআই/নিতাই রায় সঙ্গীয় ফোর্স সহ ২১ এপ্রিল বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভাধীন মুসলিম কোয়াটারস্থ ৮৯ কেবি আলাউদ্দিন রোডস্থ জনাব সৈয়দ আনোয়ার মাহমুদ এ্যাডভোকেট সাহেবের বাসার সামনে পাকা রাস্তার উপর সিএনজি ফোরষ্ট্রোক তল্লাশি করিয়া সিএনজি ফোরষ্ট্রোক এর পিছনের সীটের খালি জায়গায় ০২ টি প্লাষ্টিকের বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো সর্বমোট ৪৮ (আটচল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ধৃত আসামী ১। মোঃ ইদ্রিছ মিয়া (২৫), পিতা-আছকির মিয়া, মাতা-মাহমুদা খাতুন, সাং-কাশিমপুর থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এর ড্রাইভিং সীটের নীচে ০১ টি প্লাষ্টিকের বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো ১২ (বার) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ সর্বমোট দেশীয় তৈরি চোলাইমদ ৬০ লিটার, সর্বমোট মূল্য অনুমান ১২,০০০/-টাকা এবং ০১টি সিএনজি ফোরষ্ট্রোক, যাহার রেজিঃ নং-সিলেট-থ-১২-০২৭৯ পাইয়া ইং ২১/০৪/১৬ তারিখ ১০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.