
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা সদর ইউনিয়ন কার্যালয়ের ওপর পার্শবর্তী ব্যক্তি মালিকানাধীন বিল্ডিংয়ের দেয়ার ধসে পরে চেয়ারম্যানের কার্যালয় তচনচ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষণ আর ঘূর্ণিঝড়ের সময় এ দুর্ঘটনা ঘটলেও ইউপি কার্যালয়ে লোকজন না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

জানা গেছে, ২১এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারী বর্ষণ আর ঘূর্ণিঝড় শুরু হয়। প্রায় আধ ঘন্টা পর বিকট শব্দে বড়লেখা সদর ইউনিয়ন অফিসের ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের ওপর পার্শবর্তী জনৈক রুনু মিয়ার বহুতল ভবনের একটি দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষ তচনছ হয়ে মারাত্মক ক্ষতি হয়।
ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, অফিসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইউপি কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.