প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি যান চলাচল বন্ধ থাকার সুযোগে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা থেকে রাতের আঁধারে একটি বড় সেগুন গাছ কেটে নেয় গাছচোরচক্র।
১৮ ডিসেম্বর সোমবার দিবাগত গভীর রাতে জাতীয় উদ্যানের ভিতর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের গাড়ি ভাঙ্গা নাম স্থানে এ ঘটনাটি ঘটে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর বসবাসকারী খাসিয়া সদস্যরা জানান, ঝুঁকিপূর্ণ কালভার্টের কারণে রোববার রাত থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ থাকায় গাছচোর চক্র গাড়ি ভাঙ্গা নামক স্থানের সড়ক ধার থেকে একটি বিরাটকায় সেগুন গাছ কেটে চুরি করে নেয়। সংঘবদ্ধ চোর চক্র খুবই ক্ষমতাধর ও হিং¯্র প্রকৃতির বলে বনবাসীরা ভয়ে তাদের নাম প্রকাশ করতে সাহস পায় না। তাছাড়া বন বিভাগ এ সংঘবন্ধ চক্র সম্পর্কে অবহিত থাকলেও বিহিত ব্যবস্থা গ্রহন করছেন না বলে অনেকেই জানান।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান সেগুন গাছ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, চোর চক্র কেটে নেওয়া পুরো গাছ নিতে পারেনি। তিনি জানান, তথ্য সংগ্রহে জানা যায়, কমলগঞ্জ পৌরসভা এলাকার এক প্রভাবশালী কাঠ ব্যবসায়ীর হয়ে মাধবপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের আনসার আলীর নেতৃত্বে একটি চক্র এই সেগুন গাছ চুরি করে নিয়ে যায়। সে আবার কুখ্যাত একজন ডাকাত। ডাকাতির পাশাপাশি সে সংরক্ষিত বন থেকে গাছ চুরি করে নেয়। এ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.