প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা ও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতনঊষার ছাত্র কল্যাণ ও পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ১৬ তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ছাত্র কল্যাণ ও পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি প্রভাষক আব্দুল আহাদ জানান, প্রতি বছরের ন্যায় সংগঠনের উদ্যোগে এ বছর ১৬ তম মেধাবৃত্তি পরীক্ষা ও মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি পরীক্ষায় ২৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এছাড়া শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষা পরিদর্শন করেন পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীসহ শিক্ষকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.