
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখা পরিচালিত জাতীয় শিশু কিশোর ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২১এপ্রিল বৃহস্পতিবার সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলা থেকে প্রায় ৩২০জন শিশু হামদ/নাত,ক্বেরাত,আবৃত্তি,উপস্থিত বত্তৃতা,আজান,২০টি বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ইসলামি ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার। বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ,পাবলিক লাইব্রেরির সম্পাদক নজরুল ইসলাম মুহিব, ইফার ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.