রাজনগর প্রতিনিধি॥ বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতি রাজনগর কর্তৃক নির্মিত দক্ষিণ দাসপাড়া ২.১৩৩ কি.মি বিদ্যুৎ লাইনের শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
২৩ ডিসেম্বর শনিবার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের দাসপাড়া গ্রামের এলাইছ মিয়ার বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২.১৩৩ কি.মি বিদ্যুৎ লাইন উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন সংসদ সদস্য রাজনগর মৌলভীবাজার- ৩ সৈয়দা সায়রা মহসীন এমপি, বিশেষ অথিতি ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, আরও
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খান, মোঃ ফজলু খান আওয়ামীলীগ নেতা, রাজনগর থানার এস আই নাজমা বেগম, মোঃ সাদিকুর রহমান (সাদিক) সাবেক চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসনাথ দেব নাথ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), স্বাগত বক্তব্য রাখেন এ.জি.এম পল্লীবিদ্যুৎ সমিতি রাজনগর। স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মোঃ এলাইছ মিয়া, সুনা মিয়া, মাসুদ আহমেদ, ফটিক মিয়া, গনি মিয়া, নজরুল ইসলাম, মনির মিয়া, ঝুনু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন অনুপ দাশ ও মাসুদ আহমেদ। প্রধান অথিতির হাতে এলাকার যুবক ফুল দেন। প্রধান অথিতি বক্তব্য কালে বলেন এলাকর যুব সমাজ যাতে মাদক আক্রান্ত না হয় ও কোন সন্তাসবাদী সংগঠনের সাথে জড়িত না হওয়ার জন্য অভিভাবকদেরকে অনুরোধ করেন। ছবি আছে সংঙ্গে
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.