প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুর রহমান।আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরজাহান বেগম ও বিউটি সিনহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, দমায়ময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুপেন্দ্র কুমার সিংহ ও আম্বিয়া কেজি স্কুলের প্রতষ্টিাতা ব্যাংকার মোঃ সালাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, অভিভাবক মো: আনোয়ার হোসেন, শিলা আহমেদ, স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে শেষ পর্যায়ে বার্ষিক ফলাফল ঘোষনা, গর্বিত মা, সেরা উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ফলাফল বিবরণী, ক্রেষ্ট ও মেডেল প্রদান করেন অতিথিরা। অভিভাবক দিবসে প্রায় ২ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.