আশরাফ আলী॥ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেইক, হামহাম জলপ্রপাত আর ১৬ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলা ভূমি কমলগঞ্জ সমিতির সম্মেলন সোমবার ২৫ ডিসেম্বর সকালে পৌর মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
কমলগঞ্জ সমিতির সভাপতি ডা. এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক, পৌর মোঃ মেয়র ফজলুর রহমান।
সম্মেলনে কমলগঞ্জ সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. পদ্ম মোহন সিনহা, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.