বড়লেখা ও জুড়ী প্রতিনিধি॥ বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য সহকারীরা ১ জানুয়ারী সোমবার ৪ দফা দাবিতে পুর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। এতে দুই উপজেলার প্রতিটি ওয়ার্ডে চলমান ইপিআই টিকাদান কর্মসুচি সম্পুর্ণভাবে ব্যাহত হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য সহাকারী এসোসিয়েশনের সভাপতি মাসুক আহমদ, সহসভাপতি বিকাশ দাস সমুন, আলম হোসাইন, শংকর দে, সোহাইবুর রহমান, আরতি দে, গীতা রাণী দাস, ফাতেমা বেগম, জাহানারা বেগম, আব্দুস সামাদ, আফছানা জাহান বন্যা প্রমূখ। জুড়ীতে উপজেলা স্বাস্থ্য সহাকারী এসোসিয়েশনের সভাপতি এবাদুর রহমানের সভাপতিত্বে কর্মবিরতির সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিকাশ রুদ্্র পাল, জাবেদুল আলম, মুজিবুর রহমান, সারদা রাণী গোয়ালা প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকা শেরেবাংলা নগরে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা ঘোষনা করলেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় আজও এ ঘোষণার বাস্তবায়ন হয়নি। তারা অবিলম্বে টেকনিকেল বেতনস্কেল, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মুল বেতনের ৩০ ভাগ হারে, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১জন স্বাস্থ্য সহকারী নিয়োগ এবং দ্রুত সময়ের মধ্যে শুন্যপদে নিয়োগ প্রদান এবং ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবী জানান।
এদিকে বড়লেখা ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য সহকারী পুর্ণ দিবস কর্মবিরতি পালন করায় দুই উপজেলার ১০ ইউনিয়নের ৩০ ওয়ার্ডে চলমান ইপিআই টিকাদান কর্মসূচি মারত্মকভাবে ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ পরিবার পরিকল্পনা কর্মী দিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনার চেষ্টা চালালেও তা সফল হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.