
এম. মছব্বির আলী॥ কুলাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে ২৩ এপ্রিল শনিবার ভোটগ্রহণ চলাকালে বিকেল ৩টায় কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন পদে আওয়ামীলীগ প্রার্থী সেলিম আহমদ নির্বাচন বয়কট করেন। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন তাঁর ও তাঁর এজেন্টদের সাথে দূর্ব্যবহার, কেন্দ্র থেকে বের হলে আর ভেতরে ঢুকতে না দেয়াসহ বিভিন্ন অসহযোগিতার কারনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
কাদিপুর ইউনিয়নে ৭জন প্রার্থী ছিলেন, বিএনপির হাবিবুর রহমান ছালাম, স্বতন্ত্র প্রার্থী আলমগীর আলম সাহান, মানিক আহমদ ও ছালিক আহমদ নিলয়, মাওলানা এমদাদুল হক (খেলাফত মজলিস) ও জিয়াউল ইসলাম মুহিত (আল ইসলাহ)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.