বড়লেখা প্রতিনিধি॥ চাকরি স্থায়ী করণ, বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে ২৪ এপ্রিল রোববার বড়লেখা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিসরা (এক্সট্রা মোহরার) পুর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। নকলনবিসদের কর্মবিরতিতে উপজেলা প্রত্যন্ত এলাকার লোকজন নকল তুলতে না পেরে দুর্ভোগে পড়েন।
উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নকল নবিস সমিতির সভাপতি সাধন লাল ধর, সেক্রেটারী আব্দুস সহিদ, রায়না বেগম, দীপংকর দত্ত প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.