প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ৬ জানুয়ারী বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে র্যালী বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেককাটা ও পথসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকের আলী সজীবের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা মোঃ মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.বাছিদ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল হাকিম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু মল্লিক প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.