
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি যুবলীগের সভাপতি শাহাব উদ্দিন ময়ষট্টির ছোট ভাই বুরহান উদ্দিন ২৩ এপ্রিল শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। রোববার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত বুরহান উদ্দিন পুর্বহাতলিয়া গ্রামের মকদ্দছ আলীর ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার রাতে ইউনিয়ন যুগলীগের সভাপতি শাহাব উদ্দিনের ছোট ভাই বুরহান উদ্দিন (২৫) শনিবার রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরিবারের লোকজন সকালে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে বুরহান উদ্দিন আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.