বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৬০ টিমের অংশগ্রহণে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে।
৭ জানুয়ারী রোববার সকাল সাড়ে ৯টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বৃহৎ এই লীগের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাধেশ্যাম রায় চন্দন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম এনাম। উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, লীগ পরিচালনা কমিটির আহবায়ক ন্যাশনাল স্পোর্টের স্বত্ত্বাধিকারী ফয়জুল হক লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী। সভা পরিচালনা করেন লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি মাঠ সংস্কারের জন্য ৫ লক্ষ টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানের উদ্বোধক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান কোয়ালিটি ক্রিকেট খেলার তাগিদ প্রদান করেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ন্যাশনাল স্পোর্টসের সহযোগিতায় অনুষ্ঠিত এই লীগে ৬০টি টিম অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলা লীগ পদ্ধতিতে হবে, ২০ গ্রুপ থেকে ৪০টি দল ২য় রাউন্ডে যাবে। ২য় রাউন্ড থেকে নকআউট পদ্ধতিতে খেলা চলবে। সর্বমোট ৯৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচ ২০ ওভারের হবে।
উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন সোনার বাংলা যুব সংস্থাকে হারিয়ে অঘটন ঘটায় ওয়ান্ডার্স ক্লাব ভুকশিমইল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.