প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুর রহমান চৌধুরী (৭৭) সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জানুয়ারী রোববার বিকাল সোয়া ৩ টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুলাউড়া উপজেহলা পরিষদের চেয়ারম্যান আ,স,ম কামরুল ইসলামের শ্বশুড়। সোমবার সকাল সাড়ে ১১টায় পতনঊষার জহির উদ্দিন চৌধুরী ক্রিকেট মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে রাজনগর উপজেলার মরিচা গ্রামের নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.