রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে জাতীয় এথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জয়ী আব্দুর রউফকে সংবর্ধনা দেয়া হয়েছে। আব্দুর রউফ নৌবাহীনির ল্যান্স কর্পোরাল পদে কর্মরত। একই প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টেও তিনি রৌপপদক অর্জন করেন। সানফ্লাওয়ার ক্লাবের আয়োজনে মঙ্গলবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় রাজনগর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সানফ্লাওয়ার ক্লাবের সভাপতি শাহ আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। ফয়ছল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অরুণ রাউৎ, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, ইংল্যান্ড প্রবাসী আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের পরিচালক শাহেদুজ্জামান আনছারী মনাই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, প্রেসক্লাবের সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু, নৌবাহীনির রোলবল এথলেটস রাজীব সিনহা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সানফ্লাওয়ার ক্লাবের সাধারণ সম্পাদক শেখ তোফায়েল আহমদ রুকন, ওয়াজিউল মেহেদী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.