বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখায় জুড়ী উপজেলার বড় ধামাই গ্রামের কৃতিসন্তান আশরাফুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়া ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল শনিবার রাত ৮টায় পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদের কাযালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের অন্যতম নেতা মামুনুর রশিদ সাজু। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সদস্য হাসান তারেক, ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ রাজি, সুজানগর ইউপি ছাত্রলীগের সভাপতি জামিল হায়দার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিব বৈদ্য, রাজিবুর রহমান, মিজানুর রহমান, রুয়েল আহমদ, সাইফ আহমদ, মুন্না আহমদ, নাঈম আহমদ, সজিবুর রহমান, হাসান আহমদ, রিমন, লিমন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.