ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে শৃঙ্খলা উন্নয়নে হাজীপুর ইউনিয়ন এক সভা অনুষ্ঠিত হয়।
২ জানুয়ারী ইউপি চেয়ারম্যান আব্দুল বাচিত বাচ্চুর সভাপতিত্বে এবং আব্দুল হাইয়ের পরিচালনায় এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামিম মুসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ পরিদর্শক আনোয়ার।
এছাড়া অনন্যদের মধ্য হাজী মোঃ সেলিম আহমদ, আলাউদ্দিন আহমদ, ফরিদ উদ্দিন মেম্বার, আব্দুল লতিফ মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি এলাকায় চুরি.ডাকাতি সহ জননিরাপত্তার স্বার্থে অপরাধ মূলক কার্যক্রম রোধের লক্ষ্য প্রতিটি গ্রামে রাতে পাহারার ব্যবস্থা অব্যাহত রাখার জন্য আহবান জানান ।সভায় সভার সভাপতি আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য পুলিশকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.