
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বরাদ্দকৃত অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। উন্নয়ন মেলা চলাকালে উপজেলা পরিষদ চত্বরে ১১ জানুয়ারী বৃহষ্পতিবার বিকেলে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ইয়াহিয়ার কাছে অত্যাধুনিক এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: টি এইচ নিশিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.