প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন গেইটবিহীন লেভেল ক্রসিং এলাকায় ১৩ জানুয়ারী শনিবার বিকাল পৌনে ৫টায় রেল গেইট ক্রসিং করার সময় ঢাকাগামী আন্ত:নগর পারাবত ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিক্সার (মৌলভীবাজার-(থ- ১১-৫৭৭৯) সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিক্সার যাত্রী কমলগঞ্জ পৌরসভার রামপাশা এলাকার লিয়াকত আলীর স্ত্রী মনি বেগম (১৯) ও তার এক বছরের পুত্র সন্তান দু'জনই গুরুতর আহত হন। পরে রিক্সাচালক সানুর মিয়া, আরেক সিএনজি চালক নুর মিয়াসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দূর্ঘটনার পর সিএনজি চালক দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে পড়ে।
ভানুগাছ রেলস্টেশন মাষ্টার শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.