
আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের আলিচরগাঁও, বাঙ্গালীয়া, ফরিদপুর (এ.বি. এফ) প্রবাসী ও দেশী উন্নয়ন পরিষদের উদ্যোগে গ্রামের অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ১৪ জানুয়ারী দুপুরে স্থানীয় গাজীরবাজার সংলগ্ন মাঠে পরিষদের উপদেষ্টা মোঃ সুলতান মিয়ার সভাপতিত্বে ও রকিব মিয়ার সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ বি এফ উন্নয়ন পরিষদের স্থানীয় উপদেষ্টা মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৪নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন, মোঃ ঝুনুর মিয়া, সিরাজ মিয়া, মঞ্জু মিয়া প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী, জরিপ মিয়া, রব মিয়া, বাছিদ মিয়া, হামজা মিয়া, সুশিল শীল, সওকায়াত মিয়া, আনিছ মিয়া, মাও: মঞ্জুর মিয়া সহ পরিষদের সদস্যবর্গ ও শীতবস্ত্র গ্রহনকারি শীতার্থ ১৩৫ জন নারী পুরুষ । পরিষদ টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতিষ্টিত হয়েছে এবং শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়া পরিষদের শুভ সূচনা হয়। এই প্রথম পরিষদের পক্ষ থেকে ১৩৫ টি কম্বল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.