
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বাংলাদেশ রবি দাস ফোরামের (বিআরএফ) প্রথম সম্মেলন ১৫ জানুয়ারী সোমবার পৌর শহরের হাটবন্দ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা উপজেলা রবি দাস শাখা এ সম্মেলনের আয়োজন করে। দুপুরে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুর” হয়। রবি দাস ফোরামের সিলেট বিভাগীয় সমন্নয়ক নিরঞ্জন রবি দাসের সভাপতিত্বে ও বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত রবি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সংস্থা অভিযানের নির্বাহী পরিচালক ও রবি দাস ফোরামের কেন্দ্রীয় কমিটির পৃষ্টপোষক বণানী বিশ্বাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রবি দাস ফোরামের কেন্দ্রীয় কমিটির জৈষ্ঠ সহ-সভাপতি মিলন রবি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ রবি দাস, অভিযানের প্রকল্প পরিচালক আক্তাবুল আলম, সিলেট বিভাগীয় সমন্বয়ক রঞ্জু রবি দাস, সাংগঠনিক সম্পাদক রাম সুন্দর রবি দাস, উপজেলা রবি দাস শাখার সভাপতি সুদর্শন রবি দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.