কুলাউড়া অফিস॥ কুলাউড়া সাব-রেজিষ্টার অফিসের নকল নবিসদের ধর্মঘটের কারনে জমির দলিলের নকল সরবরাহ কাজ বন্ধ থাকায় জনগনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায় নকল নবিসদের চাকুরী স্থায়ীকরন ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে ২৪ এপ্রিল রোববার থেকে নকল নবিসরা ৫দিনের কলম বিরতি শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কুলাউড়া সাব-রেজিষ্টার অফিসের কর্মরত ১৪ জন নকল নবিস রোববার থেকে কলম বিরতি পালন করায় জমির মালিকরা তাদের নকল পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। মৌলভীবাজার জেলা নকল নবিস সভাপতি ফরহাদ আলম চৌধুরী জানান তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.