বিকুল চক্রবর্তী॥ কমলগঞ্জে বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভলাপমেন্ট অর্গেনাইজেশন (বামডো) এর দ্বীবার্ষিক নির্বাচন-২০১৮ সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারী শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমলগঞ্জ আদমপুরের তেতইগাও উচ্চ বিদ্যালয়ে চলে ভোট গ্রহন। রাত ১০টায় ভোট গননা শেষে ফলাফল জানান পিজাইডিং অফিসার ও নির্বাচন কমিশনার।
প্রায় ১৫শত ভোটার প্রত্যক্ষ ভোট দিয়ে মনিপুরী মুসলিম সমাজের উন্নয়নের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে বিজীয় হন আব্দুল মজিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন সাজ্জাদুল হক স্বপন।
এ কমিটি প্রায় ১০ হাজার মুসলিম মনিপুরী অধিবাসীর উন্নয়নে আগামী দুই বছর কাজ করবে বলে জানান মনিপুরী মুসলিম সমাজের নেতা এডভোকেট এ এস এম আজাদুর রহমান (পিপি)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.