আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার ‘হৃদয়ে রাজনগর’ সামাজিক সংস্থার মাসিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জানুয়ারী বিকেলে সংস্থার এডমিনের বাসায় জানুয়ারী মাসের মাসিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিনিধি বর্গদের উপস্থিতিতে সংস্থার নানান বিষয় আলোচনা ও কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। মাসিক সভায় উপস্থিত ছিলেন সংস্থার এডমিন জুনেদ আহমদ শিপু, সংস্থার প্রতিনিধি সাংবাদিক আহমদউর রহমান ইমরান, ১নং ফতেহপুর ইউনিয়ন প্রতিনিধি আক্তার হোসেন, ২নং উওরভাগ ইউনিয়ন প্রতিনিধি মো.ছালিক আহমদ, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন প্রতিনিধি বেলাল আহমদ চৌধুরী, ৪নং পাঁচগাঁও ইউনিয়ন প্রতিনিধি শামছুল ইসলাম, ৫নং রাজনগর ইউনিয়ন প্রতিনিধি টিপু আহমদ, ৬নং টেংরা প্রতিনিধি শামসুল ইসলাম শাকিল, ৭নং কামারচাক ইউনিয়ন প্রতিনিধি আলীম আল মুনিম । সভায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি, বেতন, পরিক্ষার ফি বাবত সাহায্য করার জন্য ফান্ড ঘটনের সিদ্ধান্ত নেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.