
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রী, মানবাধিকার কর্মী ও জেলা পরিষদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী আমিনা বেগম ডলি তিনদিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার দরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। কম্বল বিতরনকালে তার সাথে উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু, দক্ষিণভাগ দক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন দুলাল, ইউপি সদস্য রফিক উদ্দিন, মইন উদ্দিন, মো. আব্দুল মন্নান, মনিয়া বেগম, বিলকিছ বেগম, রোসনা বেগম, ব্যবসায়ী মানিক মিয়া, সমাজসেবক জাহানারা বেগম, সাহেল আহমদ, তোফায়েল আহমদ লায়েক, আকদ্দস আলী, মইন উদ্দিন। এদিকে রোববার বড়লেখা মানবতার যোদ্ধা নামক সামাজিক সংগঠন দ্বিতীয় বারের মতো উপজেলার হাজীগঞ্জবাজার, রতুলিবাজার, দক্ষিণভাগবাজারসহ বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম বাবলু, মার্জানুল ইসলাম, কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, হাসান আহমেদ ইকবাল প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.