হাবিবুর রহমান ফজলু॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জমির আলীর স্ত্রী রুবি বেগমের বৈধ ভোটটি উধাও হয়ে গেছে। কে বা কারা দায়িত্বরতদের চোখ ফাকিঁ দিয়ে তার ভোটটি দিয়ে চলে গেছে। স্বামী জমির আলী মেম্বার পদে প্রার্থী থাকায় তিনি স্বামীর ভোটের জন্য বিভিন্ন জায়গায়.নিবার্চনী প্রচারণা চালাচ্ছিলেন. এক পযায়ে রুবি বেগম বিকেল ৩টা ৩০মিনিটে জালালাবাদ স্কুলে ভোট দিতে আসলে কর্মকর্তারা জানান তার ভোট দেওয়া হয়ে গেছে. এ কথা শুনে তিনি হতাশ হয়ে পড়েন এবং তার স্বামীকে বিষয়টি জানান. পরে উভয়ে কর্তব্যরত প্রিজাইডিং অফিসারের কাছে এ বিষয় অভিযোগ দিলেও রুবি বেগম তার বৈধ ভোটটি আর ফিরে পাননি। ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে হতাশ হয়ে বাড়ীতে চলে যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.