আব্দুর রব॥ বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ হায়দার এবারের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
২৩ জানুয়ারী মঙ্গলবার মৌলভীবাজারের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তাকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, জেলার সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আশরাফ হায়দার ইতিপুর্বে ২০০৩ সালে সিলেট বিভাগীয় পর্যায়ে এবং ২০১৬ সালে বড়লেখা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হন। এবার জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বুধবার তার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা দিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.