বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র নাদের নিহাল নীপ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
মৌলভীবাজারের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, জেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নীপ বড়লেখা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন ও গাংকুল প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা শেলীনা আক্তারের একমাত্র সন্তান। নীপ প্রাথমিক সমাপনী, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী নীপ সকলের কাছে দোয়া চেয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.